শিরোনাম ::
শিরোনাম ::

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজারের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত সজীব আহমেদ ওই ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে পৌঁছালে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সজীবের মাথায় একাধিক গভীর ক্ষত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসাধীন অবস্থায় সজীব আহমেদ Bnc News-কে জানান, সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণার কারণে তিনি বেশ কিছুদিন ধরে হুমকি পাচ্ছিলেন। হামলার সময় আকবর ও আলভি নামে দুইজনকে তিনি চিনতে পেরেছেন বলে দাবি করেন। স্থানীয়দের ভাষ্যমতে, আকবর যুবদল এবং আলভি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলভি হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে Bnc News-কে বলেন, ঘটনার সময় তিনি আহতের ছোট ভাইয়ের সঙ্গে অন্যত্র অবস্থান করছিলেন এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দীন সিকদার এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কারণে একজন কর্মীর ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার Bnc News-কে জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন